শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২৪-০২-০৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৫ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আবরার ফয়সাল সাদী। তিনি জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভাতিজীকে কুনজর দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার ক্ষেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে তার চাচা। এসময় ভিকটিমের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর ৫ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব কর্মকর্তা আরো বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited