শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২১-০৭-০৮
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ জুলাই ২০২১ ইং তারিখ সকালে পৃথক আভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোলাইকরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি ছোরাএবং ২১ বোতল ফেন্সিডিলসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ও ৭ জুলাই রাতে কুমিল্লা জেলার চান্দিনা বেলাশ্বর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ৫(পাঁচ) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার পদুয়া গ্রামের মৃতঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ কামরুল হাছান (৩৬) । কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলাম এর ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম খালেদ (২৪), কোতয়ালি মডেল থানার শুভপুর গ্রামের মোঃ আবুল বাসার এর ছেলে মোঃ শরিফুল (২৫)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং গাজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক,মেজর,মোহাম্মদ সাকিব হোসেন
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited