চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় পুলিশের তালিকাভূক্ত ডাকাত গ্রেফতার

হোমনায় পুলিশের তালিকাভূক্ত ডাকাত গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৬ পিএম, ২০২১-১০-০৭

হোমনায় পুলিশের তালিকাভূক্ত ডাকাত গ্রেফতার

ম.ই. শাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনায় একাধিক ডাকাতি মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত আকাশ ওরফে কাইল্যাকে  (৩১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় তার শ^শুর বাড়ি উপজেলার চরের গাঁও থেকে গ্রেপতার করা হয়। আকাশ উপজেলার শ্রীমদ্দি গ্রামের জজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ছয়টি ডাকাতি, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে এবং দুটিতে ওয়ারেন্টও রয়েছে। আকাশ এ পর্যন্ত পুলিশের হাতে চারবার গ্রেপতার হয়েছে। 
পুলিশ জানায়, চলতি বছরের ৫ মে তারিখে দলবল নিয়ে হোমনা থানাধীন কাচারীকান্দি টু চান্দেরচর রাস্তার বৈদ্যারকান্দি-বাহের কালমিনা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অস্ত্রসস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে হোমনা থানার এএসআই আশেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ওরফে কাইল্যা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাঠের বাটসহ লম্বা তিন ফুট একটি রামদা, তিনটি ছোড়া, তিন ফুট লম্বা চারটি লোহার রড, পাঁচটি তিন-চার ফুট লম্বা কাঠের  লাঠি উদ্ধার করে পুলিশে। 
বুধবার রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরের গাঁও গ্রামের শ^শুর বাড়ি থেকে পুনরায় আকাশকে গ্রেপতার করে হোমনা থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, সে ডাকাতি ছেড়ে ঢাকায় অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এই দিন তার ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে এসেছিল। 
 হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশের তালিকাভূক্ত ডাকাত আকাশ ওরফে কাইল্যা একাধিক ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, ছয়টি ডাকাতি, দুটি ডাকাতির প্রস্তুতিসহ মোট দশটি মামলা রয়েছে। গোপনা সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপতার করা হয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর