চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সৌদিআরবের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার “ আল বাইক” যা তৈরি করেন অধিকাংশ বাংলাদেশী নাগরিক

সৌদিআরবের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার “ আল বাইক” যা তৈরি করেন অধিকাংশ বাংলাদেশী নাগরিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১৯ পিএম, ২০২১-০৬-০৪

সৌদিআরবের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার “ আল বাইক” যা তৈরি করেন অধিকাংশ বাংলাদেশী নাগরিক

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু  খাবারের দোকান “আল বাইক”। এখানে মেলে মূলত মজাদার মসলা মিশ্রিত মুরগি ভাজা। এই মুরগি ভাজা “আল বাইক” খেতে দোকানগুলোতে দেখা যায় বেশ লম্বা ভিড়। লাইনে দাঁড়িয়ে টাকা অগ্রিম দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে কিনতে হয় খাবারটি। তবে সময় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ সারি যতই দীর্ঘ হোক, কয়েক মিনিটের মধ্যে খাবার পেয়ে যাবেন। দামও বেশ কম। চার টুকরো মুরগি ভাজা, রুটি, গার্লিক সস, ফ্রেঞ্চ ফ্রাই মাত্র সৌদি ১৩ রিয়াল বাংলাদেশী মুদ্রায়  প্রায় ২৯০ টাকা ।
আল বাইক মূলত মুরগি মাংস ভাজার দোকান। মুরগি ছাড়াও সিফুড, আইসক্রিম,  এবং কোমল পানীয়ও পাওয়া যায়। তাদের মূল আকর্ষণ হলো স্পাই সি(জ্বাল)চিকেন। স্পাই সি চিকেনের যেকোনো ধরনের আইটেমের মাংসের একেবারে ভেতরে স্তরে স্তরে মসলার আস্তর থাকে I প্রতিটি পিসের ভেতরে ইনজেকশন দিয়ে আলাদা করে মসলা ঢোকানো হয় সম্ভবত । ১৯৭৪ সালে জেদ্দায় শাকুর আবু গাজলাহ দোকানটি শুরু করেন।image
আল বাইকে আস্ত একটি মুরগি ভেজে চার টুকরো করে পরিবেশন করা হয়। এর সঙ্গে থাকে ফ্রেঞ্চ ফ্রাই,রুটি, টমেটো সস ও রসুনের সুস্বাদু সস। এই সস এখানে তুম নামে পরিচিত। আল বাইকের মুরগি আসে বাইরে থেকে।মসলার উপকরণ মালিক নিজে বানিয়ে প্রতিটি শাখায় পৌঁছে দেন। কেউ জানেও না কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি হয় এই মজাদার খাবার। আল বাইকের অনেক প্রতিযোগী সৌদি আরবে তাদের সম খাদ্যের দোকান দিয়েছিল   কিন্তু কেউ আল বাইকের সমকক্ষ হতে পারেনি।
বাংলাদেশের হাজিরা আল বাইকে গেলে একটু বেশি সুবিধা পান। কারণ, সেখানকার অধিকাংশ কর্মী বাংলাদেশী। দেশের কেউ গেলে পান বাড়তি খাতির যত্ন। আর এলাকার লোক হলে তো কথাই নেই। সারিতে দাঁড়িয়ে খাবার সংগ্রহ বা টেবিলে নিয়ে খাওয়াসবকিছুই বাংলাদেশী কর্মীরা পরিচালনা করেন। সৌদিআরবের বড় শহরগুলো রিয়াদ,মক্কা,মদিনা,দাম্মাম,জেদ্দায় রয়েছে আল বাইকের অসংখ্য শাখা I সুস্বাদ এই খাবারটি একবার খেলে আপনার বার বার খেতে ইচ্ছে করবে Iimage

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর