শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৩:২৭ পিএম, ২০২২-০৩-১৪
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম
জামালপুরের মেলান্দহে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) সকালে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম।
আদালত সূত্র জানায়, উপজেলার মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজে ২৫ হাজার ৫০০ লিটার এবং জননী তেল ভাণ্ডারে ৫৬ হাজার লিটার সয়াবিন অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক শ্রী তপু সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভাণ্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে দুই দোকানে অভিযানে যাই। পরে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited