শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২২-০৬-১১
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর। শনিবার সকাল সোয়া দশটায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছেন। এসময় তিনি স্টেশন এলাকায় রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে ষ্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ রয়েছে- এ ব্যপারে জানতে চাইলে রেল সচিব বলেন, এ ব্যপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা হবে ইনশাল্লাহ। আশা করছি খুবই শিগগীরই কাজ শুরু হবে।
রেলের উন্নয়ন কাজ শেষ হলে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে রেল গেইট এলাকায় ৭/৮টি রেললাইন হবে। এতে রেলগেইট অতিক্রম করে রোগীদেরকে হাসপাতালে যেতে সমস্যা হবে। রেলগেইটে ফ্লাইওভার বা বিকল্প কোন ব্যবস্থা করা হবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জন্য যা ভালো হয় তাই করা হবে। প্রয়োজন হলে ফুট ওভার দেওয়া হবে।
আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মোঃ হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি কুমিল্লা যান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited