শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:২০ এএম, ২০২২-০৩-০৮
নোয়াখালীর বেগমগঞ্জে ছয় বছর পালিয়ে থাকার পর সবুজ ওরফে কোটকা সবুজ (২৭) নামে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৭ মার্চ) দুপুরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদ কাশিমপুর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামের বড় বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
র্যাব-১১ (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন সোমবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৬ সালের ১ এপ্রিল গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে আসামি সবুজ তার দলবল নিয়ে অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে গ্রেফতার এড়াতে দীর্ঘ ছয় বছর বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। আসামি সবুজের বিরুদ্ধে একই তারিখে বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলা (নম্বর-১১) আদালতে বিচারাধীন আছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানামূলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited