শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৩-০৯-০৩
আলম খান, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: গত ৩০ ই আগষ্ট বুধবার আনুমানিক সাড়ে ৫ টায়, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন বইন্যা শিবপুর (শিবপুর কান্দি পাড়া) গ্রামের মৃত: আলাউদ্দিন স্ত্রী রেহেনা বেগম ও প্রবাসী আলামীনকে নিজ বসত ঘরে ঢুকে জয়নাল (৪২) গং নেতৃত্বে রেহেনা বেগম ও প্রবাসী আলামীন কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে,নগদ ২লক্ষ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে রেহেনা বেগমের ডান হাতের মাঝের আঙুল কেটে পড়ে যায়, আলামীন কে ডান পাশে কাধের নিচে, বাম হাতে মারাত্মক জখম হয়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে জয়নাল গং পালিয়ে যায়। আহত রেহেনা বেগম ও প্রবাসী আলামীন কে নরসিংদী সদর হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় আছে।
এই ব্যাপারে আহত রেহেনা বেগম ও প্রবাসী আলামীন স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,প্রবাসী আলামীনের রক্তক্ষরণ হচ্ছে,স্ত্রী রেহেনা বেগমের মাঝখানের আঙুল কেটে পড়ে গেছে বাকি চারটি আঙুল সেলাই করা হয়েছে।
এমর্মে সংশ্লিষ্ট শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এলাকাবাসী ও ভূক্তভোগীদের দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। এদিকে একটি সুত্র জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত জয়নাল পুলিশী ঝামেলা এড়াতে বিদেশ পাড়ি দেয়ার প্রস্তুতি নিচেছ। যে কোনদিন সে বিদেশে পালিয়ে যেতে পারে।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited