শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৭ এএম, ২০২২-০৯-১২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবে একটি টিভি উপহার দিয়েছেন উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক। রবিবার বিকেলে উপজেলা পরিষদ গেট সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক নেতৃবৃন্দের হাতে ওয়াইফাই সংযুক্ত ৪৩ ইঞ্চি একটি অত্যাধুনিক এলইডি স্মার্ট টেলিভিশন উপহার দেন। চেয়ারম্যান হওয়ার আগে তিনি সাংবাদিকতা ও ব্যক্তিগত ব্যবসায় নিযুক্ত ছিলেন। টিভি উপহারকালে তাৎক্ষণিক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিকতা অত্যন্ত কঠিন। তথ্য প্রযুক্তির যুগে উপজেলা প্রেসক্লাবের মূলধারার সাংবাদিকরা অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে মফস্বলে কাজ করে যাচ্ছেন। সমাজ, রাষ্ট্র এবং সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংাবাদিকদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণি ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, হোমনা প্রেসক্লাবের প্রচার সম্পাদক কবি দেলোয়ার, মো. জুয়েল ও মো. সাইদুর প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited