শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৪০ পিএম, ২০২১-০৩-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হাটাশ গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযোগ ওঠা আবু তাহের ওরফে লাডুম শাহ (৬৫) উপজেলার হাটাশ গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। শিশু ও অভিযুক্ত বৃদ্ধ পরস্পর প্রতিবেশী।
শিশুটির মা বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে তার মেয়ে বাড়ীর পাশের হাকিম মিয়ার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসার সময় অভিযুক্ত লাডুম শাহ তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে দোকানের পাশের ঝোপে ধর্ষণের চেষ্টা করে।’ এসময় শিশুটি উচ্চস্বরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসায় লাডুম শাহ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ীতে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মা অভিযুক্ত লাডুম শাহকে আটক করতে গিয়ে তার বাড়ীতে দেখে সে পালিয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘হাটাশ গ্রামে একটি শিশুকে শ্লীলতাহানির খবর পেয়ে আমরা তার মাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ, সে ওই শিশুটির প্রতিবেশি। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited