শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৬ পিএম, ২০২২-০২-০৯
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবোঝাই একটি চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক ছাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী হচ্ছে— মিশু আক্তার ও নিশা মনি। তারা দুজনেই স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, রাস্তা পারাপারের সময় চাঁদের গাড়ির চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নেয়।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েকজন সার্জেন্ট দাঁড়িয়ে ছিলেন। এ সময় ধান নিয়ে রাইস মিলে যাওয়ার পথে একটি চাঁদের গাড়িতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দিয়ে চলে যায়। পরে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited