শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৮ পিএম, ২০২২-০৫-১৫
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক তুরস্ক সফরে গেছেন। শনিবার ( ১৪ - মে ) পাঁচ দিনের এ সফরে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্কের বিমান বাহিনীর কমান্ডার জেনারেল হাসান কুজুকায়ুজের আমন্ত্রণে এই সফরে গেছেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান কুজুকায়ুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ফলপ্রসূ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ২০ মে দেশে ফিরবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited