শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৩-০৭-২২
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবার হাট গ্রামে ভাই-ভাইয়ের পারিবারিক মীমাৎসাকৃত বিরোধীয় বিষয়ের জমাকৃত টাকা ফেরৎ দিতে সময়ক্ষেপন করার অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী এর বিরুদ্ধে। আজ ২২ জুলাই মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া ও তার পরিবারের লোকজন জানান- মোঃ ইউনুছ মিয়া ও তার ভাই লেপু মিয়া‘র সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়সহ গন্যমান্য লোকজনদের উপস্থিতিতে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া-কে ১লক্ষ ৬০ হাজার টাকা পাওনা নির্ধারণ করে তাদের বিরুধীয় বিষয়টি মীমাৎসা করা হয়। তার ভাই লেপু মিয়া গন্যমান্য লোকজনদের সিদ্ধান্ত মেনে নিয়ে ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী‘র কাছে দাবীকৃত টাকার মধ্যে ৬০ হাজার টাকা জমা দেন। কিন্তু জমাকৃত ৬০ হাজার টাকা বিগত প্রায় ৭মাস যাবৎ ভুক্তভোগী ইউনুছ মিয়া-কে ফেরৎ দিচ্ছেন না। টাকা ফেরৎ চাইলে তিনি টাকা ফেরৎ না দিয়ে টাল-বাহানা করছেন। ভুক্তভোগী আরো জানান- ভাই-ভাইয়ের পারিবারিক বিরোধীয় বিষয় মীমাংসা হলেও চেয়ারম্যান এর ইশারায় তাকে বিভিন্ন লোকজনদের মাধ্যমে প্রাণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান বলতে পারবেন। টাকা আমার কাছে জমা আছে। কিন্তু, তার কাছে একজন দোকানদারও টাকা পায়। ৬০ হাজার টাকা জমা, একলক্ষ টাকা জমা না হওয়া পর্যন্ত টাকা না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এ প্রতিবেদক মুঠোফোনে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান এর সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited