চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে পুলিশের হ্যান্ডকাপ ও ওয়াকিটকি ছিনতাই ডাকাত দলের লিডারসহ গ্রেফতার ৬

সিরাজগঞ্জে পুলিশের হ্যান্ডকাপ ও ওয়াকিটকি ছিনতাই ডাকাত দলের লিডারসহ গ্রেফতার ৬

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৫৭ পিএম, ২০২২-১০-১৬

সিরাজগঞ্জে পুলিশের হ্যান্ডকাপ ও ওয়াকিটকি ছিনতাই ডাকাত দলের লিডারসহ গ্রেফতার ৬

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায় কাজ শেষে বগুড়ার সোনাতলা থানায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে গাড়ি থামিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। এঘটনায় জড়িত থাকায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশের একটি চৌকম টিম। এসময় পুলিশের খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার আরিফুর ইসলাম মন্ডল বিপিএম (বার)।

গ্রেফতার ডাকাত দরের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর উত্তর পাড়ার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), চন্ডিদাসগাঁতী গ্রামের ভারাটিয়া মৃত নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), চর-মালশাপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান (২১), পুর্ব মোহনপুর গ্রামের বাবু কশাই এর ছেলে ইনামুল হক আশিক (১৯), সয়াধানগড়া মহল্লার কিসমত আলীর শেখের ছেলে আব্দুল মোতাবেল হোসেন (২৬), চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।

পুলিশ সুপার আরিফুর রহমান আরও জানান, বগুড়ার সোনাতলা থানার একটি অপহরণ মামলার ভিকটিম রুদামিলা আক্তার রিশাকে ঢাকা থেকে উদ্ধারের পর গত ১২ অক্টোবর রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের কড্ডা এলাকায় পৌছালে পুলিশের ভাড়াকৃত মাইক্রোবাসটি ৭/৮ জনের একটি ডাকাত দলের সদস্যরা গাড়িটিকে লক্ষ্য করে ঢিল ছোরে। এসময় মাইক্রোবাসে থাকা অপহৃত ভিকটিম স্কুল ছাত্রীর চাচা শহিদুল ইসলামের মাথায় আঘাত পেয়ে রক্তপাত শুরু হয়। মাইক্রোবাসের ড্রাইভার গাড়ীটিকে থামিয়ে রক্তপাত বন্ধ করতে মাথায় গামছা বেধেঁ দেওয়ার সময় ডাকাত দলের সদস্যা গাড়ির পিছন দিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরের দিন সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল খালেক বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি চৌকষ দল। ৭২ ঘন্টায় সিরাজগঞ্জ ও ঢাকার গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের লিডার তুষারের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে তারা। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকায় কাজ শেষে বগুড়ার একটি পুলিশের টিম যাওয়ার সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দপুর এলাকায় ৪-৫ পুলিশের গাড়িটি থামিয়ে দুইটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর