শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৯ পিএম, ২০২১-০৯-০৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার আত্মপ্রকাশ ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ কেন্দ্রীয় সংসদ কর্তৃক ১৫১ সদস্য বিশিষ্ট নব-গঠিত এই জেলা কমিটি অনুমোদন লাভ করেছে। অনুমোদিত এই কমিটির সভাপতি আসদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বকুল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব। এছাড়াও এই কমিটির অন্যতম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জের কৃতিসন্তান আশরাফুল আলম খান।এদিকে সুদুর প্রসারী লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় ভাবে যে যাত্রা শুরু হয়েছে তা ইতোমধ্যেই নানামুখী সেবামুলক কর্মকান্ডের মাধ্যমে ভুয়সী প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। সারা দেশব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মাধ্যমে জনকল্যাণমুখী কর্মকান্ড ছড়িয়ে দিতে ও এর বিস্তার ঘটাতে সিরাজগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি মনে করে নব-গঠিত সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদরের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকো যাতে মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকতে পারে সেই ব্রত নিয়েই তার আদর্শ আত্মমানবতার সেবায় বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ের গহীনে পৌছে দিতে বিরল অবদান রাখবে। এদিকে নব-গঠিত কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,অমর কৃষ্ণ দাস,যুগ্ন-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,মুন্সি জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,বিএনপি নেতা কেএম বসির,আব্দুর রাজ্জাক সন্টু,মাহবুবুর রহমান,সামছুদ্দিন মিনা ও সাইফুল ইসলাম বাবলুসহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ,সহ-সভাপতি আশরাফুল আলম খান,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বকুল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং সুযোগ্য নেতৃত্বের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited