শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২০-০৮-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে সুরঞ্জিত পালের বাড়িসহ অন্যান্য বাড়ীতে চুরির ঘঠনায় পুলিশের হেফাজত থেকে চুরকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চরম উত্তেজনা। ভুক্তভোগী সুরঞ্জিত পাল, প্রত্যক্ষ স্বাক্ষী মোঃ আখলিছ মিয়া, মজনু মিয়া, মোঃ ফারুক হায়দার ও দীপক ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন- গত ২০ আগষ্ট রাতে সুরঞ্জিত পালের বাড়িতে এক দুধর্ষ চুরি সংঘটিত হয়। চুরেরা ঘরের মুল্যবান মালামাল নিয়ে যাবার সময় তাদের হাল¬া চিৎকার শুনে এলাকার অন্যান্য লোকজন বেড়িয়ে আসেন। রাত অনুমান ৩ ঘটিকায় বিষ্ণুপুর এলাকার আখলিছ মিয়াসহ অন্যান্য লোকজন ১নং রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ মিয়ার পুত্র বাবেল মিয়া (২৮) চোর সন্দেহ করে তাকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। এ সময় টহলরত থানার এএস আই হামিদুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। শেষে অজ্ঞাত কারনে আটককৃত চোরকে পুলিশ ছেড়ে দিলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরই জেরে গতকাল বিষ্ণপুর গ্রামের তাহির মিয়ার পুত্র প্রত্যক্ষ স্বাক্ষী আখলিছ মিয়ার উপর দুপুরে চৈত্রঘাট বাজারস্থ সত্য দেবের দোকানের সামনে ইউপি সদস্য মাহমুদ মিয়ার নেতৃত্বে হামলা লুটপাট করার অভিযোগ উঠে। এ ঘটনায় আখলিছ মিয়া কমলগঞ্জ থানায় মাহমুদ মিয়াকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited