শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৭ এএম, ২০২১-০৮-১৮
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ও কাজিপুরে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে আরও ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৩৪ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৪ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার (৪ আগষ্ট) থেকে পানি বাড়তে শুরু করে। ৮ আগষ্ট থেকে কমতে শুরু করে। গত ৫দিন ধরে কখনো স্থিতিশীল এবং কখনো হ্রাস পেয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) হঠাৎ করে ফের পানি বাড়তে শুরু করে। শনিবার (১৪ আগষ্ট) থেকে দ্রুত বাড়তে থাকে যমুনার পানি। গত দুদিনেই সিরাজগঞ্জ পয়েন্টে ৮৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৬১ সেন্টিমিটার বেড়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পূর্ভাবাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আরও দু-একদিন পানি বাড়তে পারে। এ সময়ের মধ্যে বিপদসীমা ছুঁই ছুঁই হওয়ার সম্ভাবনা থাকলেও বন্যার আশঙ্কা নেই।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited