চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ধারালো ব্লেডে সন্তানের গলা কেটে হত্যা: বাবা গ্রেফতার

ধারালো ব্লেডে সন্তানের গলা কেটে হত্যা: বাবা গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১০ পিএম, ২০২২-১১-০৬

ধারালো ব্লেডে সন্তানের গলা কেটে হত্যা: বাবা গ্রেফতার

আশরাফুল আলম আইয়ুব,  : গাজীপুরের কালীগঞ্জে সোলাইমান (৩) নামের এক শিশুপুত্রকে ধারালো ব্লেড দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো. কাজলকে (৩৯) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (০৬ নভেম্বর) সকালে নিহত শিশু সোলাইমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (০৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের চাচা মো. আজগর বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ৬) দায়ের করেন।

খুন এবং আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া।

গ্রেফতারকৃত কাজল উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওয়ার্কশপ শ্রমিকের কাজ করতেন। নিহত সোলাইমান তারই ৩ বছরের শিশু সন্তান। কাজলের ৮ বছরের আরো একটি কন্যা সন্তান রয়েছে। 

এসআই শামীম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,  গেল রাত সাড়ে নয়টার দিকে কাজলের স্ত্রী পাশের রান্নাঘরে রাতের খাওয়াা-দাওয়া সারতে যান। এ সময় কাজল বাড়িতে প্রবেশ করে তার শয়ন কক্ষে শিশুপুত্র  সোলাইমানকে ঘুমিয়ে থাকতে দেখেন। এ সময় তাকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে দরজা বন্ধ করে ঘরে অবস্থান করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কাধাক্কি করলেও তা খোলেননি কাজল। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শিশুর সোলাইমানকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। পাশে ছিল ধারালো ব্লেড। পরে সোলাইমানের মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার ও কাজলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

এসআই আরো জানান, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় সোলাইমানকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এসআই।
 
মামলার বাদী ও গ্রেফতারকৃত কাজলের ভাই আজগর জানান, কাজল মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ। মাঝেমধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর