শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২১-০২-২০
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিবাধে মানববন্ধন করেছেন কৃষকরা। শনিবার বিকেলে উপজেলার চাপুর গ্রামের দিঘিরপাড় বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় কৃষকরা অভিযোগ করে বলেন, গত ১মাস যাবত চাপুর গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে মো: মোস্তফা হাটাশ-চাপুর বিলের মাঝে প্রথম ৪৫শতাংশ জমি ক্রয় করে ড্রেজার স্থাপন করে। পরবর্তিতে ড্রেজার দিয়ে মাটি খনন করার ফলে আশপাশের জমিগুলো ভাঙ্গনের সৃষ্টি হয়। তখন পাশের প্রায় ৪৫০শতাংশ ফসলি জমি নানা ভয়ভিতি ও হুমকি ধমকি দিয়ে কিনে নেয় এবং তা খনন করা শুরু করে। এসব জমি খনন করা হলে বর্তমানে খননকৃত জমির পাশে থাকা আমাদের জমিগুলো ড্রেজার গর্তে বিলিন হয়ে যাচ্ছে। এবং আমাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে তার কাছে জমিগুলো বিক্রি করে দেওয়ার জন্য। আমরা নিরিহ কৃষক আমরা এ জমিগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করি। এ জমি ছেড়ে দিলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাই এই ড্রেজারের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নিয়ে এ ফসলি জমিগুলো রক্ষা করে। এসময় উপস্থিত ছিলেন, কৃষক ইউসুফ আলী, মো: শহিদ, আব্দুর রউফ, বিল্লাল মিয়া, মো: জালাল, ইউসুফ মিয়া প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited