শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৩-০৯-১৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬সেপ্টেম্বর) দুপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে এ মতবিনিময় করেন। মহাদান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান মাস্টার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. নজরুল ইসলাম, ডোয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হানিফ খাঁ, তিতপল্লা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রসমাজ কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম তনু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মুরাদ মাহমুদ সরকার প্রমুখ। মতবিনিময় সভায় সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার বলেন, তিনি এমপি থাকাকালীন তাঁর নির্বাচনী প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। যা বর্তমান সময়ে দৃশ্যমান হচ্ছে এবং জনগণ উপকার ভোগ করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। অতীতের চেয়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা ভালো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি চলছে এবং তিনি দলের মনোনয়ন প্রত্যাশায় কাজ করছেন বলেও জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited