শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২১-০৩-০৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী ও এক জন পুরুষ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাতে সঙ্গীয় ফোর্সসহ হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিমের নেতৃতে হোমনা পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন লাখ মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। অভিযানে পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীমদ্দি গ্রামের আনোয়ারুল হকের ছেলে ফারুক মিয়া (৪২) ও তিতাস উপজেলার শিবপুর গ্রামের সোনিয়া আক্তারকে (১৯) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৭ কেজি গাজাঁ, ৬৫০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বুধবার কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited