শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৫ পিএম, ২০২২-০৭-১৭
সোহেল রানা : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (১৬ জুলাই) বাদ আসর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এক বিবৃতিতে বলেন, জননেত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম চালিয়ে গিয়ে কিভাবে আজকে তিনি একজন পরিণত সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের বুকে আর্বিভূত হয়েছেন। একদিকে যেমন এই দিনে অন্যায়ভাবে শেখ হাসিনাকে করাবন্দি করে রাখা হয়েছিল ঠিক সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবে শেখ হাসিনা কারান্তরীণ অবস্থায় একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করেন। তারই ফলাফল আজকে বাংলাদেশ একটি মর্যাদাশালী এবং উন্নয়নশীল দেশ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited