শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৮ পিএম, ২০২১-০৯-০৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার ভাই বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ আনলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য কেউ যেন তাদের প্রতিপক্ষ প্রার্থী ও হতে না পারে এবং রাজনৈতিকভাবে মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ ও হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও তার ভাই মাথাভাঙা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাথাভাঙা ইউনিয়নের ১নং মহিশমারী ওয়ার্ডের মেম্বার মো. মাইনুল সরকার লিখিতভাবে এই অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদর পোস্ট অফিস সংলগ্ন কুমিল্লা-০২, হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। 
লিখিত বক্তব্যে অভিযোগ করে মাইনুল সরকার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাথাভাঙা ইউনিয়নে তার ভাই বর্তমান চেয়ারম্যান নাজিরুল হকের বিরুদ্ধে কেউ যেন প্রার্থী হতে না পারে এবং মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে
এই আক্রমণ ও হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। গত ৬ সেপ্টেম্বর সকালে তিনি তার চতুর্থ শ্রেণিতে পড়–য়া মেয়ে মোনাজাকে নিয়ে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি মহিশমারী গ্রামের ঈদগাহের কোণায় পৌছামাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের নির্দেশনায় চেয়ারম্যান ভাই নাজিরুল হক চেয়ারম্যান ও তার লোকজন মাইনুল সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের কথাও জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার বেপারী, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, তিনিসহ তার ভাই চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া এবং এমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি আরও বলেন, তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে তাদেরকে রাজনৈতিভাবে হেয় প্রতিপন্ন করার কৌশল অবলম্বন করা হয়েছে মাত্র।
এ ব্যাপারে মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন, মাইনুল সরকারকে কে বা কারা মেরেছে আমি এর কিছুই জানিনা। আমি সেদিন বাড়িতেও ছিলাম না। আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা অভিযোগ করার জন্য এর তীব্র প্রতিবাদ জানাই। অচিরেই সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ এবং মানহানি মামলাও করব।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited