শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২১-০৬-১০
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি আরবের শ্রমবাজার সংস্কারে স্থানীয় ও বৈশ্বিক কর্মীদের সৌদি আরবে আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ ও সামাজিক বিকাশের উপমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আবুথনাইন।
মানব সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বলেন, ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এই শ্রম কৌশলটি গত বছর থেকে চালু করা হয়েছে। যা সৌদির শ্রম বাজারে মৌলিক পরিবর্তন করতে সহায়ক ভূমিকা রাখছে ।
সৌদি গেজেটের তথ্য মতে,আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলও) এর ১০৯ তম অধিবেশন অনুষ্ঠিত হয় যা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর প্রকোপের সময় প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে I
সৌদির নেতৃত্বদানকারী আবুথনাইন বলেন, সৌদি আরব চুক্তিভিত্তিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে, যেমন- কাজের চুক্তির জন্য ডকুমেন্টেশন এবং ডিজিটাইজেশন প্রোগ্রাম, মজুরিসহ কাজের পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি চালু করেছে। সুরক্ষা কর্মসূচী এবং শ্রমের বিবাদগুলি সমাধানের জন্য অনলাইন কার্যক্রম চালুর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সৌদিআরবের লক্ষ্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নিশ্চিত করা ।
গত বছরের শেষে দিকে সৌদি এই ঐতিহাসিক সংস্কার কাজ শুরু করে। এই সংশোধনীর ফলে আরও বেশি স্বাধীনতা পাচ্ছেন হাজারও অভিবাসী ও প্রবাসী শ্রমিক।
কাফালা স্পন্সরশিপ সিস্টেমের আওতায় এই পরিবর্তনের ফলে প্রবাসী শ্রমিকদের চাকরির সক্রিয়তা বাড়বে এবং তারা মালিকের সম্মতি ছাড়াই চাকরি বদল করা এবং নিজ দেশে ছুটি কাটানোসহ স্থায়ীভাবে চলে যেতে পারবে।
আকর্ষণীয় শ্রমবাজার তৈরির লক্ষ্যেই সৌদি সরকারের এই চমকপ্রদ পদক্ষেপ। এই আইনের মাধ্যমে প্রবাসী শ্রমিকরা এমনকি সরকারি চাকরি ক্ষেত্রগুলোতেও সরাসরি আবেদন করতে পারবেন। সেইসঙ্গে তাদের নিয়োগের চুক্তিপত্রও ডিজিটালভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
সৌদিআরব লেবার রিফর্ম ইনিশিয়েটিভের (এলআরআই) ফলে প্রায় ১ কোটি শ্রমিক সুবিধা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সৌদি সরকার ।
এছাড়াও নতুন আইনের ফলে বিদেশি শ্রমিকেরা সৌদিতে রেসিডেন্সি স্ট্যাটাস বা থাকার অনুমতি পাবেন, যা কোনো নির্দিষ্ট মালিকের অধীনে হবে না। মালিক ও শ্রমিক- দু পক্ষেরই অধিকার বজায় রেখে ভিসা রি-অ্যান্ট্রি করা ও দেশ ছেড়ে যাওয়া দুটোই সম্ভব হবে।
সৌদি আরবের নতুন সংস্কার উদ্যোগটিকে প্রবাসী শ্রমিকরা ভালো দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, এই আইনের ফলে সৌদিতে চাকরির নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, এবং এর সুফল ভোগ করতে পারবে I
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited