শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ১২:২২ পিএম, ২০২২-০৫-১৬
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে টঙ্গীর টিএনটি বাজারের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় ওই নারী শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) নামে দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, রাতে অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে তাঁর স্বামীকে মারধরের খবর জানিয়ে ওই মেসে ডেকে আনেন। পরে স্বামীকে পিটিয়ে আহত করে পাশের কক্ষে আটকে রাখে। পরে ভুক্তভোগীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন শফিকুল ও ফিরোজ। ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তারা ওই দম্পতিকে ছেড়ে দেন। পরে সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগী বলেন, ‘আমি একটি কারখানায় কাজ করি। শফিকুল ও ফিরোজ আমাদের পরিচিত। রাতে আমার স্বামীকে লোকজন মেসের ভেতর মারধর করছে-এমন খবর দিয়ে ডেকে আনে ফিরোজ। পরে তাঁরা দুজন মিলে আমার স্বামীকে পিটিয়ে আহত করে। আমাকে রাতভর ধর্ষণ করে। সকালে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। থানায় এসে মামলা করেছি।’ টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited