শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২১-০৩-২৭
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত উন্নয়নের কারনে বিশ্ব নেতৃবৃন্দের কাছে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসাবে চিহ্নিত হয়েছেন। শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মত আরো বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন।শেখ হাসিনা জাতিকে সুখী ও সমৃদ্ধির স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নও করছেন। তার নেতেৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দু’দশকে বাংলাদেশ বিশ্বের সেরা ৩০টি ধনী দেশের মধ্যে অন্যতম হিসাবে থাকবে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরন উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের দু’বারের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এ কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো: হানিফ সরকার, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো:কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মদ সোহাগ প্রমুখ। পরে প্রধান অতিথি দু’দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।এতে উপজেলার বিভিন্ন বিভাগের ৩৭টি স্টল রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited