শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৭ এএম, ২০২২-০৩-০১
অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে মঙ্গলবার ইসরাইলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি নাগরিক নিহত এবং আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনী ‘জেনিন ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করে।’
ফিলিস্তিন নিরাপত্তা সূত্র জানায়, জেনিন ক্যাম্পে নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ হোসারি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, তিনি একজন সাবেক কয়েদী ছিলেন।
ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, দ্বিতীয় ব্যক্তি মাথায় গুলি লাগায় মারাত্মক আহত হন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
গত সপ্তাহে, ইসরাইলি বাহিনীর হামলা ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়। তারা জানায়, বেথেলহাম নগরীর কাছে সে ইসরাইলি সৈন্য লক্ষ্যকরে ককটেল নিক্ষেপ করছিল।
পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ইহুদি বসতির পাশাপাশি ২৯ লাখ ফিলিস্তিনি জনগোষ্ঠী রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেখানে ইহুদি বসতি স্থাপন অবৈধ ও অত্যন্ত দুঃখজনক।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited