শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২৪-০২-২৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ফেব্রুয়ারী) বিকেল দিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির খেলা দেখতে স্টেডিয়ামের কানায় কানায় দর্শক ভরে যায়। ব্যারিস্টার সুমন এমপিকে দেখতে তার ভক্তরা দুর-দুরান্ত থেকে ছুটে আসে স্টেডিয়ামে। অনেকেই তার সাথে মোবাইল ফোনে সেলফি তুলতেও দেখা যায়। জামালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রীতি এই ফুটবল ম্যাচটি জাকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়।ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। পরে উভয় দলের প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে ফুটবল ম্যাচটির উদ্বোধন করা হয়। ম্যাচটি চলাকালীন গ্যালারিতে হাজার হাজার দর্শকদের সুমন সুমন নামে স্লোগান দিতে শোনা যায়। খেলাটির প্রথম অধ্যায়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে ১ গোল দেয় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি খেলার হাফটাইম অর্থাৎ শেষের দিকে সাদা রঙের ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশকে গোল দিয়ে সমতায় নিয়ে আসে। খেলার নির্দিষ্ট সময় শেষ হলে খেলার ফলাফল ড্র হয়। খেলাটির প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত। আর ধারাভাষ্যকার ছিলেন সোহানুর রহমান।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited