চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

করোনারোধে বিরামহীন ছুটে চলছেন শিবপুরে মানবিক ইউএনও কাবিরুল ইসলাম খান

করোনারোধে বিরামহীন ছুটে চলছেন শিবপুরে মানবিক ইউএনও কাবিরুল ইসলাম খান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৪৬ পিএম, ২০২১-০৭-০৮

করোনারোধে বিরামহীন ছুটে চলছেন শিবপুরে মানবিক ইউএনও কাবিরুল ইসলাম খান

আলম খান, শিবপুর(নরসিংদী) : বিশ্ববাসী এমন রুপ কখনো দেখেনি। পৃথিবীর সকল যুদ্ধকে হার মানিয়েছে এ যুদ্ধ। এ যেন এক অন্যরকম যুদ্ধ। অস্ত্র আর বুলেট ছাড়াও যে যুদ্ধ করতে হয় তা আজ দেখছে বিশ্ববাসী। এই যুদ্ধ কোন প্রতিপক্ষের সাথে নয়, নয় ক্ষমতার জন্য। এযুদ্ধ কেবলই একটি ভাইরাস থেকে বাঁচার যুদ্ধ। সারাবিশ্ব আজ থমকে গেছে মহামারি করোনা ভাইরাসে। যাতায়াত বিচ্ছিন্ন প্রায় সবদেশ। অপরদিকে সাধারণ মানুষদেরকে ঘরে থাকতে বললেও কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই মহামারি থেকে মানুষদের বাঁচানোর চেষ্টায়। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ক্লান্তিহীনভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলতে চলতে কখন যে দুপুর গড়িয়ে রাত হয়ে আঁধার নেমে আসে তা বুঝতেই পারেনা। ভুলে যায় সঠিক সময়ে খাবারের কথা। অনেক সময়তো অভিযান চলাকালে পথ চলতে চলতে গাড়িতেই সেরে নিতে হয় দুপুর কিংবা রাতের খাবার।এভাবেই কাটছে প্রতিটি মুহুর্ত। সবশেষে বাসায় গিয়ে সারাদিনের ক্লান্তি শেষে একটু বিশ্রাম নেয়া। এরমাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও খেয়াল রাখছে সারাক্ষণ। আর এই মহা পুরুষটি হলেন নরসিংদীর শিবপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান, প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অলি গলি চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, রাস্তা-ঘাট সর্বক্ষণ পাহারাদারের মতো করে ঘুরে ঘুরে শিবপুরবাসীর নিরাপত্তায় নিজেদের জীবনের শ্রেষ্ঠ মূহুর্তগুলি অতিবাহিত করছেন। যে কোন স্থান থেকে সমস্যার খবর পেয়ে মুহুর্তে ছুটে গিয়ে সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন ইউএনও কাবিরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের এমন তৎপর কর্মকান্ডে খুশি শিবপুর উপজেলার  জনগণ। সর্বত্র প্রশংসিত হচ্ছেন সকলের কাছে। ইতিমধ্যে যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন ব্যক্তি তাদের প্রশংসা করে পোষ্ট দিয়েছেন। ইউএনও কাবিরুল ইসলাম খান  তার কর্মের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনেকে তাকে যুদ্ধা বলেও অবহিত করছেন, এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরুল ইসলাম খান  গণমাধ্যমকে বলেন, শিবপুরের জনসাধারণ আমার পরিবারের মতো। এখানে আসার পর থেকে মানুষকে সঠিকভাবে সেবা দিয়ে আসছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানের  সহযোগীতা ও দিক-নির্দেশনা ও জেলা প্রশাসক স্যার আবু নইম মোহাম্মদ মারুফ খানের  মতো আমরা মানুষের সেবায় সর্বক্ষণ কাজ করে যাচ্ছি। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভার থেকে জনগণকে সচেতন করা আমার দায়িত্ব ও কর্তব্য। তবে আমরা যে যুদ্ধে নেমেছি সে যুদ্ধে জয়ী হতে হলে জনগণকেও সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। শিবপুর উপজেলা  লকডাউনের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি, যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে সেটা তখন উপরোস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই ধরণের মহামারি আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। যদিওবা কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি রয়েছে, পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তা রয়েছে তবুও দেশ ও মানুষের জন্য কাজ করতে পারছি সেটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে মনে করি। জনগণকে সচেতন করতে ও মহামারি থেকে রক্ষার্থে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।কিন্তু দু:খজনক হলেও সত্য যে বেশিরভাগ মানুষ এখনো অবহেলা করে আড্ডা ঘুরাঘুরিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা যখন যে স্থান দিয়ে অভিযানে যাই আমাদের দেখে তারা সটকে পড়ে। তারা মূলত আমাদের ভয় পাচ্ছে ভাইরাসকে নয়। আল্লাহ না করুক এই অবহেলা যেন কারো বিপদ হয়ে না দাঁড়ায়।ইউএনও কাবিরুল ইসলাম খান আরো বলেন, এসবের মধ্যেও দেশের প্রতি সম্মাণ রেখে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। কেননা মানুষ মানুষের জন্য।তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের মানুষ বেশি আবেগী। কোন একটা ঘটনা ঘটলেই সবাই ভিড় জমায়। আমরা একসময় দেখতাম সবাই পাড়া মহল্লায় মুরব্বিদের কথা শুনতো, তাদের মানতো, কিন্তু এখন অনেকেই মুরব্বিদের তেমন মানতে চায় না, যে যার যার মতো করে চলে। আরো একটি বিষয় হচ্ছে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যায় বেশি যার ফলে তারা কর্মহীন হয়ে পড়াতে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে কাজের সন্ধানে বের হচ্ছে। তবুও আমরা চেষ্টা করি তাদের বুঝানোর জন্য। আমি সকলের কাছে আবারো অনুরোধ করবো একটু কষ্ট হলেও অহেতুক ঘুরাফেরা না করে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনাদের সেবায় আমরা সর্বাত্বক কাজ করে যাচ্ছি।।তিনি সৎ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনের কাজসমূহ করে যাচ্ছেন। প্রশাসনের প্রতিটি কাজে সহযোগীতা পেয়ে যাচ্ছেন একেবারে তৃনমুল পর্যায়ের ব্যক্তিরাও।এছাড়াও প্রশাসনকে শিবপুর মডেল থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী টিম সর্বক্ষণ সহযোগিতা করে যাচ্ছেন। বিশ্ব আজ থমকে গেছে, অর্থনৈতিক কার্যক্রম এক প্রকার বন্ধ বললেই চলে। বিশ্ববাসি এই মহামারি থেকে কবে মুক্তি পাবে তা কারো জানা নেই। অপরদিকে মানুষ সৃষ্টিকর্তার প্রতি দুহাত তুলে প্রার্থনা করছেন, তিনি বিশ্ববাসিকে এই মহামারি থেকে রক্ষা করে আবারো আলোর পথ দেখাবেন এমনটাই প্রত্যাশা সকলের।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর