শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৭ পিএম, ২০২১-০৫-০৪
দেবব্রত পাল বাপ্পী, লাকসাম : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কঠোর লকডাউন চলাকালে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা বৃহত্তর লাকসাম পৌর শহর থেকে গ্রামাঞ্চলের বিপনী বিতানগুলো নতুন সাজে সেজেছে নানাহ ব্র্যান্ডের বাহারী ঈদ পোশাকে। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অস্থির কেনাকাটায় পন্যের বাজার । মহামারী করোনা যেনো জনতার ঢলের কাছে হার মেনেছে। স্থানীয় প্রশাসন কঠোর লকডাউন ও স্বাস্থবিধি মানতে নানাহ কৌশলে মানুষকে সচেতন করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের একাধিক সূত্র জানায়, মহামারী করোনার আতংক এবং রমজানের মাঝামাঝি সময় থেকে প্রতিবছরের মতো এবারও এ অঞ্চলের সবক’টি বিপনী বিতাণে জমে উঠেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নানাহ শ্রেণির ক্রেতাদের সমাগম। দেশীয় পোশাকের চাইতে বিদেশী হরেকরকম ব্র্যান্ডের বাহারী পোশাকে প্রতিটি দোকানে সয়লাব আর ধীরে ধীরে ক্রেতার সংখ্যাও বাড়ছে। বিপনী বিতাণগুলোতে কটন, খাদি, ভাটিকা, বেক্সি ফেব্রিক্স, সিল্কসহ দেশি-বিদেশী নানাহ নকশা ও কারুকাজের তৈরী পোশাকের পাশাপাশি ভীন দেশীয় থ্রিপিচ-বাহুবলি-১, বাহুবলি-২, সর্বমঙ্গলা, সরোজা ও হুররামসহ একাধিক নামের পোশাকের কদর বেশি ক্রেতাদের। তারপরও মহামারী করোনাসহ নানাহ প্রতিকুলতায় ভালো ব্যবসার আশায় নতুন নতুন ডিজাইনের বাহারী পোশাকে বিপনী বিতানগুলোর দোকানগুলোতে সাজানো হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, চলমান লক ডাউনের কারনে নানাহ অজুহাতে এলাকার কোন কোন বিপনী বিতানে গত বছর চেয়ে এবার সবচেয়ে দামবেশি ধরা হয়েছে দেশীয় নানাহ বাহারী পোশাকের। বিশেষ করে শিশু কিশোরদের পাঞ্চাবী, ফতুয়া, থ্রিপিচ, বড়দের পাঞ্জাবী, থ্রিপিচ, টুপিচ, শাড়ী কাপড় বেশি কিনছে ক্রেতারা। এছাড়া ভারত সীমান্তের চোরা দরজাগুলো দিয়ে প্রকাশ্যে চোরাপথে আসা এ অঞ্চলের হাট-বাজার বিভিন্ন ভারতীয় পণ্যে সয়লাব হয়ে বেচাকেনায় প্রস্তুত দোকানীরা। এমনিতে জলবায়ু পরিবর্তনের কারনে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে এ অঞ্চল। ফলে এলাকায় খরা, তাপদাহ, ঘুর্নিঝড়ের আশংকা লেগেই আছে। তাই বিভিন্ন পন্য উৎপাদনে অনেকটা ভাটা পড়েছে বলে ব্যবসায়ীদের একাধিক সূত্র জানায়।
অপরদিকে, এ অঞ্চলে চোরাচালানী তৎপরতায় দেশের ঐতিহ্যবাহী পূর্বাঞ্চলীয় জেলার দক্ষিনাঞ্চলের লাকসাম, সদর দক্ষিণ, লালমাই, বরুড়া, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলাসহ রেলওয়ে জংশন অবৈধ চোরাচালান ব্যবসার ট্রানজিট রুট হিসাবে বর্তমানে সর্বকালের রেকর্ড অতিক্রম করে চলেছে। পূর্বাঞ্চলীয় চোরাচালান রুট গুলো হচ্ছে কুমিল্লা হইতে সালদা নদী, ফেনীর পশুরাম, নোয়াখালী ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার সড়ক পথ, রেলপথ ও নৌপথ ছাড়াও বন্দর নগরী চট্রগ্রাম এখন চোরাচালান ব্যবসায় আলোচিত এক ভারতীয় পন্যের সাম্রাজ্যের নাম।
এ ব্যাপারে লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির একাধিক ব্যবসায়ী নেতা জানায়, এ অঞ্চলের সকল শ্রেণির ব্যবসায়ীরা প্রকৃতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেকটাই নির্ভরশীল। বর্তমান মহামারী করোনাসহ নানাহ কারনে গ্রামীণ অর্থনীতি ঝুঁকিতে পড়ায় ধারদেনা ও ব্যাংক ঋণ নিয়ে মালামাল তুলতে হয়েছে। বিক্রি কিছুটা শুরু হলেও এখনও ভালো ভাবে জমে উঠেনি। তবে আগামী ২/১ দিনের মধ্যে ক্রেতা সমাগম ও বেচাকেনা বাড়বে বলে অপেক্ষায় আছি।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited