শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৪ পিএম, ২০২১-০৬-২৯
আব্দুস সবুর খান, টঙ্গী : ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার রাতে রাজধানীর পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে আটকের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার করফা আতশড়া গ্রামের কামাল গাজীর মেয়ে অন্তরা খানম (২২) ও তার ভাই কারিমুল গাজী (২৬)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলতুৎ মিশ বলেন, ফেসবুকে ‘ডিজাইন ফ্যাশন’ নামে একটি পেইজ খুলে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন অন্তরা খানম। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার ভাই কারিমুল গাজী। চক্রটি ফেসবুক পেইজে বিভিন্ন সময়ে ‘ধামাকা অফার’, ‘হট সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট’, ‘যে কোন ২টি শাড়ি কিনলেন পাচ্ছেন ১০% ছাড়ে ইন্ডিয়ান মসলিন সিল্ক শাড়িসহ আকর্ষণীয় পোশাক বিক্রয়ের লোভনীয় অফার। তাদের দেয়া পোস্টে পণ্য আছে জানিয়ে যোগাযোগ করেন অনেক ক্রেতা। পন্য নিতে হলে ডেলিভারি চার্জ ১৫০ টাকা আগে বিকাশ করতে হবে বলে পোস্টে উল্লেখ করে চক্রটি। পণ্যের মূল্য বাবদ অগ্রিম ৫০ শতাংশ টাকাও পরিশোধ করেন ক্রেতারা। কিন্তু শেষ পর্যন্ত জোটে না কোন পণ্য । অনেক ক্ষেত্রে কাউকে পণ্য দিলেও দেওয়া হয় কমদামি শাড়ি বা জামা।
তিনি আরও বলেন, অনলাইনে পণ্য কিনতে গিয়ে শুধু গ্রাহক নন, প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা পরিশোধ করার পরও পণ্য সরবরাহ করেন না বলে অভিযোগ রয়েছে। ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপ থেকে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহককে আরো সর্তক হওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited