শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৩০ পিএম, ২০২১-০৪-২২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অপরাধে অর্থদ- এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর বাজার এবং রামৃষ্ণপুর বাজারে ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯ টি মামলায় ১২ জনকে ৯ হাজার ৫শ’ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
সরকার নির্দেশিত লকডাউন চলাকালে সরকারি আদেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় দুটি মামলায় ৫ জনকে ১ হাজার টাকা, ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধের ফার্মেসি পরিচালনার অপরাধে তিনটি মামলায় ৩ জনকে ৪ হাজার টাকা, নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির অপরাধে চার মামলায় ৪ জনকে ৪ হাজার ৫শ’ টাকা অর্থদ- দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন, সরকার নির্দেশিত লকডাউন চলাকালে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, মাস্ক না পরা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধের ফার্মেসি পরিচালনার অপরাধে ৯ টি মামলায় ১২ জনকে ৯ হাজার ৫শ’ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited