শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:০০ পিএম, ২০২২-০৪-০৪
সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। যদিও প্রথম স্থানে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান এখনও ১২।
বার্সার মাঠে জিতে রেকর্ড গড়তে পারতো সেভিয়া। তবে তা হতে দিল না জাভির শিষ্যরা। এ ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল সেভিয়া। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব্যর্থ করে দিয়ে গত বছরের এপ্রিলের পর প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় জয় পেল বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুতে খেলতে নামে বার্সা। দলের হয়ে দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন পেদ্রি।
লিগে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৩০ ম্যাচ করে খেলে বার্সার সমান পয়েন্ট নিয়ে তিন ও চারে আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited