শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৩-০২-২৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল তার জন্মটাই অবৈধ, তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। তারা জনবিচ্ছিন্ন, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতিটাকে ঘোলাটে করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। রবিবার(২৬ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ পরিদির্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে, মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর -শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকি বিল্লাহসহ আরও অনেকেই । পরে শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রোকনুজ্জামান সবুজ জামালপুর।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited