শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২১-০৭-০৬
মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে মুনাফা লাভের আশা দেখলেও লকডাউনের কারণে মাথায় হাত পড়েছে গরু খামারিদের। ঈদের দিন যত এগিয়ে আসছে ততই শঙ্কা ঘিরে ধরছে খামারিদের।
আরব আমিরাত থেকে ফিরে প্রবাসী সোহরাব হোসেন (৩২) ও মোঃ রাসেল তাদের নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের বড় বাড়িতে খামার গড়ে তুলেছেন নুন্নাহার এগ্রো ফার্ম।
খামারে নিজে কাজ করার পাশাপাশি প্রতিবেশীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ শুরু করেন দুই উদ্যোক্তা।১৬ বছর সোহরাব আরব আমিরাতে ছিলেন তার ছোটভাই রাসেল ১২ বছর প্রবাস জীবন কাটিয়েছে।
মহামারী করোনা ভাইরাসে চাকরি হারিয়ে দেশে ফিরে অনেক স্বপ্ন নিয়ে খামার খুলেছিলেন। প্রবাস জীবনে যে করোনার জন্য চাকরি হারিয়েছে সে করোনা এখন যে পিছু ছাড়ছেনা। দেশের খামারেও ধ্বস নামার সম্ভাবনা।
নুন্নাহার এগ্রো খামারে মোট ১৫ টি গরু রয়েছে এর মধ্যে দশটি গরু কুরবানী কে সামনে রেখে বিক্রির প্রস্তুতি নিয়েছে কিন্তু স্বপ্ন নিয়ে এখন যে বিপাকে রয়েছে তারা ।সরকারের কাছে দাবী যেন ন্যায্যমূল্যে গরুগুলো বিক্রি করতে পারেন সে সুযোগ সরকার করে দেয়।
নিত্যপ্রয়োজনীয় গরুর খাবার চড়া দামে কিনে খামারগুলো চালিয়ে এসেছে এখন যদি সেই কাঙ্খিত মূল্য না পায় তাহলে বিপর্যয় নেমে আসবে তাদের।
করোনা সংক্রমণের কারণে গত বছরেও ব্যবসা করতে পারেননি স্থানীয় গরু খামারি ও ব্যবসায়ীরা। এবারও যদি একই অবস্থা হয়, তাহলে পথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে মনে করেন আখাউড়ার পাঁচ শতাধিক খামারি।
এবিষয়ে জানতে চাইলে আখাউড়া প্রাণিসম্পদ কর্মকর্তা কামাল বাশার জানান আখাউড়ায় মোট ৫০৬ খামার রয়েছে গরুর সংখ্যা ১৩ হাজারের উপরে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited