শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৬ পিএম, ২০২৩-০৩-২৯
গাজী মাহমুদ পারভেজ, গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়ায় বড়ইকান্দি ভাটেরচর রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘœ ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। স্থানীয়দের অভিযোগ, এ এলাকায় পানি নিষ্কাশনের জন্য নালা ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি।
গত (২৯ মার্চ) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে থাকে। বড়ইকান্দী ভাটেরচর গ্রামে প্রায় ৫ হাজার' লোকের বসবাস। প্রতিদিন স্কুল কলেজও মাদ্রাসায় শিক্ষার্থরা, কর্মজীবী নারী পুরুষ জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে গ্রামের শুধুমাত্র এই রাস্তায় আশা-যাওয়া করতে হয়। রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
বুধবার সকাল সাড়ে ১০টা সরজমিন দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় যেন এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। পুরো এলাকার রাস্তায় জমে থাকে প্রচুর ময়লা পানি। ড্রেনেজ না থাকায় এসব বর্জ্য পানি জমে থাকছে রাস্তার উপরে। জলাবদ্ধতায় রাস্তা দিয়ে গাড়ি চলাচলে গাড়ি নষ্টসহ নানা বিড়ম্বনায় পরতে হয় যাত্রী ও চালকদের। স্থানীয়দের দাবি অতি দ্রুত গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ করে চলাচলে উপযোগী করা।
মোটরসাইকেল চালক আকাশ বলেন সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে দিনের বেলায় কোনরকম চলাচল করলেও রাতে বেলা সম্ভব না। টেংগারচর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন দেওয়ান বলেন, আমাদের প্রায় প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তাটির বেহালদশা গত কয়েক মাস ধরে। অতি দ্রুত রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা কাজ করা না হলে এখানে বড়ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন। টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি জানান, এলাকার গণ মানুষের দুর্ভোগ লাঘবে একাধিকবার উপজেলা আইন শৃংখলা সভা এবং উন্নয়ন সভায় রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ না থাকায় সংস্কার হচ্ছে না। বিষয়টি সম্পর্কে জানতে এলজিইডির গজারিয়া উপজেলার উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েক হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এ অর্থবছরে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited