শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:০৮ পিএম, ২০২২-১২-২০
আব্দুস সবুর খান, টঙ্গী ঃ টঙ্গীর কলেজ গেইট এলাকায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম লুৎফর রহমান (৩৯), সে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মো: সরোয়ার হোসেনের ছেলে। নিহত লুৎফর রহমান গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ কুনিয়া পাছর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার এসআই ইয়াকুব জানান, গ্রীণ অনাবিল (ঢাকা মেট্রো-ব-০৭৩১) পরিবহণের একটি বাস ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় ড্রাইভারসহ বাসটিকে আটক করা হয়েছে। আটককৃত ড্রাইভারের নাম আব্দুর রব, পিতা-ইয়াদ আলী, তার বাড়ি গুরুদাসপুর থানার নাটোর জেলায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, গ্রীণ অনাবিল পরিবহণ কোম্পানী অবৈধভাবে গাজীপুরে প্রবেশ করছে। এই গ্রীণ অনাবিলের চলাচলের জন্য অনুমোধন দেয়া আছে-৪২৪নং রোডে। এই গ্রীণ অনাবিল কোম্পানীর গাড়ি নারায়ণগঞ্জের সাইটবোড থেকে উত্তরা কামাড়পাড়া দৌড় পর্যন্ত চলাচলের অনুমোধন আছে। কিন্তু এই গ্রীণ অনাবিল কোম্পানীর প্রায় শতাধিক বাস অবৈধভাবে চালাচ্ছেন। এ বিষয়ে পুলিশ কমিশনার ও ট্রাফিক ডিসিসহ প্রশাসনের বরাবর অনেকেই বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited