শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২২-০৫-২৯
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে কনকপুর ইউনিয়নের পশ্চিমাঞ্চলের দামিয়া (দামিয়া বাজারের দক্ষিনে দামিয়া আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে) এলাকায় উঁচু করে বাঁধ নির্মাণ করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাঁধ নির্মাণ করার অভিযোগ উঠেছে আব্দুল মুহিত গংদের বিরুদ্ধে। জানা গেছে- “খার খাল” নামে পরিচিত পশ্চিমাঞ্চলের এলাকার পানি, সারিয়া,নলদাড়িয়া,বচনধর,আব্দা,দামিয়া এলাকার পানি গড়াইয়া “ফাটা বিল” হয়ে এই খার খালে পতিত হয়। বর্তমানে উক্ত প্রতিবেশী খরিদসূত্রে মালিক হওয়ায় সম্পূর্ণ অপরিকল্পিত ও ন্যায়নীতি বহির্ভূতভাবে খালের সাথে সংযোগ করে খালের পাশ বৃহদাকার করে মাটি কাটার যন্ত্র দিয়ে অস্বাভাবিক উঁচু করে বাঁধ নির্মাণ করে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এর ফলে পানি নিষ্কাশন দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বর্ষনে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ব্যপারে মৌলভীবাজার যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী, অবসরপ্রাপ্ত) ভুক্তভোগী মোঃ আতাউর রহমান ও স্থানীয় এলাকাবাসী মধ্যে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করেও কোনো কাজ হয়নি। সর্বশেষ এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ শিব্বির এর উদ্যাগে দামিয়া, আব্দা ও বুদ্ধিমন্তপুর এলাকার গন্যমান্যমান্য লোকজনদের নিয়ে বিগত ২২ মে এক সালিশ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে সিন্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু দীর্ঘ ৫০ বছর যাবৎ পানি নিষ্কাশন হচ্ছে। এই রাস্তা দিয়ে আব্দা গ্রামের কোমলমতি ছাত্র ছাত্রীরা স্কুলে যাতায়াত করে। পশ্চিমের খাল হয়ে দক্ষিণের খালের সাথে মিলিত হয়েছে। বর্ষাকালে পানি গড়াইয়া দক্ষিণের জমি দিয়ে হাওরে নেমে যায়। এভাবেই শতাধিক বৎসর যাবত উত্তরের পানি দক্ষিণ দিকে হাওরে নেমে যাচ্ছে। সেহেতু বিকল্প কোন ব্যবস্থা গ্রহন না হওয়া পর্যন্ত পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না মর্মে বাঁধ খুলে দেন। কিন্তু গত ২৮ মে বাঁধ নির্মাণকারী প্রতিবেশী আব্দুল মুহিত সালিসি সিন্ধান্তকে অমান্য করে পুনরায় বাঁধ পুনর্বহাল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ‘র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited