শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:৪৭ পিএম, ২০২২-০৩-১৩
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সহজ দুই জয়ে রীতিমতো উড়ছিল স্বাগতিক নিউজিল্যান্ড। এক ঝটকায় তাদের মাটিতে নামিয়ে আনলো টুর্নামেন্টের হট ফেবারিট অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে নারী ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিকদের ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।
রোববারের ম্যাচটিতে আগে ব্যাট করে এলিসা পেরির ফিফটি ও অ্যাশলে গার্ডনারের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে অসিদের বোলিং তোপে ১২৮ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।
এই জয়ের সুবাদে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ১০০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। কিউই নারীদের বিপক্ষে ১৩৩ ম্যাচ খেলে ১০০টিই জিতলো তারা, হেরেছে মাত্র ৩১টি।
এই রেকর্ডে দ্বিতীয় স্থানে আছে ভারতের পুরুষ ক্রিকেট দল। তারা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ৯৩টি ওয়ানডে ম্যাচ। আর শুধু নারী ক্রিকেটের হিসেবে দুই নম্বরেও অস্ট্রেলিয়ার নারীরা। তারা ইংল্যান্ডের বিপক্ষে ৮২ ওয়ানডে খেলে জিতেছে ৫৬টিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া ম্যাচটিতে অসিদের নিরাপদ সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব পাবেন পেরি ও গার্ডনার। ক্যারিয়ারের ২৯তম ওয়ানডে ফিফটিতে ৮৬ বলে ৬৮ রান করেছেন তারকা অলরাউন্ডার পেরি। যেখানে ছিল ৬ চার ও ১ ছয়ের মার।
শেষ দিকে মাত্র ১৮ বলে ৪ চার ও ৪ ছয়ের মারে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন গার্ডনার। যার সুবাদে শেষ ৫ ওভারে ৫৫ রান পায় অসিরা। এছাড়া তাহিয়া ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭, বেথ মুনি ৪৪ বলে ৩০ ও রাচেল হেইন্স করেন ৪৪ বলে ৩০ রান।
পরে রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহ মাত্র ৩৫ রান হতেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার। সেখান থেকে অ্যামি সাদারওয়েট (৪৪), লিয়া তাহুহু (২৩) ও ক্যাটে মার্টিনরা (১৯) পরাজয়ের ব্যবধান কমান।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। আমান্দা জেড ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনারের শিকার ২টি করে উইকেট। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এলিসা পেরি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited