শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৬ পিএম, ২০২২-১১-৩০
মোহাম্মদ কেফায়েত উল্লাহ আরকান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় চট্টগ্রামস্থ আন্দর কিল্লা ইয়োলো বার্ড জেলা অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক মত বিনিময় সভা কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় ও বাংলাদেশ শাখার সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কবি মোঃ রাসেল এতে কোরান তেলওয়াত করেন।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান,কবি আলমগীর হোসাইন,কবি হুমায়ুন আবিদ, কবি তুষার কান্তি বড়ুয়া,কবি কবির কাঞ্চন, কবি ইউনুছ মেহেদী, কবি মোহাম্মদ বেলাল হোসেন,কবি এস এম জাহাঙ্গীর হাসান,কবি রাসু বড়ুয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ শাখার নব নির্বাচিত সভাপতি করুণা আচার্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আরিফুর রহমানকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় আগামী ৮/১২/২২ চট্টগ্রাম বিভাগীয় কমিটি কর্তৃক চট্টগ্রাম শিল্পকলা একাডেমি তে কবি মেলা ও কবির কন্ঠে কবিতা অনুষ্ঠানকে সফল করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম বলেন,একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন,অন্যায়কে কখনও সহ্য করেন না,কবিরা সমাজ পরিবর্তনে ভুমিকা রাখেন তবে কবিকে সাহিত্যের যে সব শর্ত থাকে তা মেনে সাহিত্য রচনা করে সমাজ কে আলোকিত করতে হয়।
আগামী ৮ই ডিসেম্বর বিজয়ের মাসে সব কবি,লেখক সংকীর্ণতা দুর করে পুরাতন সৃষ্টির ঐতিহ্যকে সন্মান করে পুরোনো আর নতুনের মেলবন্ধনে আগামীর ৮ তারিখের কবি মেলাকে সফল করবেন বলে তিনি আশা করেন। তিনি আরও আশা করেন একদিন কবি
ও তাঁর কবিতা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি সেই আলোকে সবাইকে আগামীর অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান,সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited