শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:১৮ এএম, ২০২২-১১-০৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতাররা হলেন- মো. আরাফাত হোসেন (২৭), মো. জোবায়ের হোসেন (৩৫), মোছা. শিল্পী আক্তার (৩৮) ও মোছা. লিপি আক্তার (২০)। র্যাব-১০ এর মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হোমনা থানাধীন ঘনিয়ারচর ও জয়নগর গ্রামে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে র্যাব। র্যাবের উপস্থিতি টের এরশাদ হোসেন (৪২) নামে আরও আরেকজন পালিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আসামিদের কাছ থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৬০ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর এসআই মো. মেহেদুল ইসলাম জানান, মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জয়নগর গ্রামের শিল্লী আক্তারের বাড়ি থেকে মাদক ক্রয় করে হোমনায় যাওয়ার পথে মোটরসাইকেলসহ দুজনকে ২৪ কেজি গাঁজা এবং শিল্লী আক্তারের বাড়ি থেকে ৫২ কেজি কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেফতার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited