শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৯ পিএম, ২০২৪-০১-২৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুর উপজেলায় কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৫জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি বক্তব্য সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল দুর্নীতির ক্ষেত্রেই জিরো টলারেন্স রাখতে হবে। আপনাদের নিজেদের দায়িত্ববোধ থেকে প্রত্যেক দপ্তরের যার যা কাজ আপনারা করবেন। কোন দপ্তরের শূন্য পদ রয়েছে সেটা আমাকে জানাবেন। প্রত্যেক দপ্তরের থেকে প্রকল্প বের করাসহ কি সমস্যা রয়েছে আমাকে জানাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, প্রানী সম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুনাহার, চীফ ইঞ্জিনিয়ার(বুয়েট) ডা. এ কে এম জাহাঙ্গীর আলম, ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলীবদী খান সুজন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, বাংলাদেশ কৃষি ব্যাংক উপজেলা শাখার ম্যানেজার উদয় রায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited