শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২৩-০১-০১
গোলাম রব্বানী, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির (ভারপ্রাপ্ত) সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, পৌর জাতীয় পার্টির আহব্বায়ক অধ্যাপক তৈয়ব আলী, পৌর কাউন্সিলর কামরুজামান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক হিরা, সাবেক ছাত্র নেতা সামশু হাবিব বিদ্যুৎ, সাবেক ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়, খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাবুব জামিল, সধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ডাঃ এবিএম নুরে আলম নওশাদ,উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ইউনিয়ন নেতা মজিবর রহমান, আবু হোসেন মিষ্টার, সুরেস চন্দ্র রায়, সফিকুল ইসলাম, শাহা আলম প্রধান, ইমরান আলী, আইযুব আলী প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited