শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৩ পিএম, ২০২১-০৬-০৬
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে কিশোর গ্যাং ডি কোম্পানীর ১২ সক্রিয়া সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা। শনিবার রাতে টঙ্গী ও উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় কিশোর গ্যাং গ্রুপের পৃষ্ঠপোষক বাপ্পীর আস্তানায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি চাপাতি, ২টি রামদা, ৩টি লোহার রড এবং ১টি ছুরি উদ্ধার করা হয়। গতকাল রবিবার র্যাব-১ এর কোম্পানী কমান্ডার প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি (৩৫), মইন আহমেদ নীরব ওরফে ডন নীরব (২৪), তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর (২৪), পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯), মোঃ তুহিন ওরফে তারকাটা তুহিন (২১), রাজিব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), সাইফুল ইসলাম শাওন (২৩), মোঃ রবিউল হাসান (২০), শাকিল ওরফে বাঘা শাকিল (২৮), মাহফুজুর রহমান ফাহিম (২২), ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮), ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)। 
র্যাব-১ সূত্রে জানা যায়, গত ০১ জুন ২০২১ইং তারিখ রাত সাড়ে ৮টার সময় কিশোর গ্যাং ডি কোম্পানীর কয়েকজন সদস্য টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকার ভূঁইয়া পাড়া জামে মসজিদের সামনে মোঃ তুহিন আহম্মেদ এবং তুষার আহম্মেদ’কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় তুহিন আহম্মেদ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলার দায়ের করেন যার নম্বর-০২। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে তারা তুহিন আহম্মেদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
গত ০৩ জুন ২০২১ইং তারিখ রাতে একই গ্রুপের কয়েকজন সদস্য টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকার একটি দর্জি দোকান ভাংচুর এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৩জনকে আহত করে। আহতরা হচ্ছে- আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২৪) এবং সুজনের স্ত্রী রুপালী (২১)।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতব্যাপী টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের ১২জন সক্রিয়া সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited