শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০০ পিএম, ২০২১-০৮-০৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় কঠোর বিধিনিষেধের বালাই নেই। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় দেদার চলছে হালকা যানবাহন, লুকোচুরি খেলা চলছে ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় বেড়েছে মানুষের অবাধ চলাচল। ফলে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণও। এর পরিপ্রেক্ষিতে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, মোটর সাইকেলে অহেতুক ঘোরাফেরা করা, ড্রাগ লাইসেন্স ব্যতিত ফার্মেসি চালনার অপরাধসহ মোট ১২ টি মামলায় ৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার এবং রবিবার বিকেলে পৌরসভা, দড়িচর, দুলালপুর এবং দৌলতপুরে ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি বিধিনিষেধ অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ টি মামলায় অর্থ দ- দেওয়া হয়েছে। 4.jpg)
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited