শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২৫ পিএম, ২০২২-০২-০৬
বিদেশি পর্যটকদের জন্য যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে সীমান্তে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে দেশটিতে।
দেশটির সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ চালু হতে পারে সীমান্ত। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ রোববার (৬ ফেব্রুয়ারি) বলেন, যত দ্রুত সম্ভব সীমান্ত চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যদিও এখনও পর্যাপ্ত তথ্য নেই যে এই সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা। সরকারি সূত্রের বরাত দিয়ে হ্যারল্ড সান পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকরা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন অস্ট্রেলিয়ায়।
এতে আরও বলা হয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সোমবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির কারণে ধসে পড়া অস্ট্রেলিয়ার পর্যটন খাত আবারও চাঙা হবে সীমান্ত চালু হলে।
অস্ট্রেলিয়ার পর্যটন কর্তৃপক্ষ বলছে, মহামারির আগে দেশটির এই খাত থেকে বার্ষিক আয় ছিল ৮৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। জানা গেছে, এই খাতে কাজের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে দেশটির ৫ শতাংশ মানুষ।
করোনা মহামারির কারণে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এরপর বিদেশ থেকে নিজেদের কিছু নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া আর কাউকে ঢুকতে দেয়নি তারা। বের হতে দেওয়া হয়নি দেশের মানুষকেও।
যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদেরও বাধ্যতামূলকভাবে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। পরে ধীরে ধীরে শর্ত শিথিল হলেও বন্ধই থাকে পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited