চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে নাঃ আইনমন্ত্রী

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে নাঃ আইনমন্ত্রী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:১৩ পিএম, ২০২২-০৫-২৭

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে নাঃ আইনমন্ত্রী

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘ বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা উনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। সেজন্য হিংসায় তারা এসব অপপ্রচার করছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে ‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।image তিনি এসব অপপ্রচারে কান না দিতে মানুষকে অনুরোধ করেন। সম্প্রতি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসিল্যান্ডকে বদলী করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কীনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ প্রকল্পের অনিয়মে যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যে কোন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দূর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আজমপুর এবং চানপুর এলাকায় নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, মোগড়া ইউপির চেয়ারম্যান এম. এ. মতিন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতি এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সকাল সোয়া দশটায় ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আইনমন্ত্রী আনিসুহক আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে এসে পৌঁছেন।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর