শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২১-০৮-১৬
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: বৈশ্বিক করোনা মহামারি কারণে দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ রাখে সৌদি আরব সরকার ।
আরব নিউজের প্রতিবেদনের বরাতে জানা যায়, নতুন করে বিদেশিদের ওমরাহ চালুর ঘোষণা দেওয়ার পর রবিবার প্রথমবারের মতো সৌদি আরব পৌঁছেছে বিদেশি ওমরাহ্ পালন করতে আসা প্রথম দল।
বিমানবন্দরে পৌঁছার পর বিদেশি ওমরাহ হজ পালকারী দলটিকে গোলাপফুল, জমজমের পানি ও খেজুর দিয়ে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল ফাতাহ বিন সুলাইমান মাশাত বলেন, বিদেশি ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট সৌদি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত।
ওমরাহ হজ পালন করতে হলে অবশ্যই নিজ দেশ থেকে টিকা নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে সৌদিআরব সরকার ।সৌদি আরবে পৌঁছার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকার অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ । এ ছাড়া নিজ দেশ থেকে অন্য যে কোনো প্রতিষ্ঠানের টিকা নিয়ে ওমরাহ করতে আসলে আবেদনের সঙ্গে সেই টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited