শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০০ পিএম, ২০২৩-০৬-১১
মিজানুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি : ১১-০৬-২০২৩ইং কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতাবৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় রোববার বিকেলে শহরের শেখ রাসেল অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতাবৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহিন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, ভ‚রুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন নবী চৌধুরী খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু উদয় শংকর চক্রবর্তী, হিন্দু ধর্মীয় নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরবখত সহ হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতারা। সভায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকলকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited