শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৩:৩১ পিএম, ২০২২-০৩-৩১
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিরল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক পরিবারের তিন সন্তান। ব্যায়বহুল এ রোগের চিকিৎসা চালাতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন গোলজার রহমান নামে এক পিতা। গোলজার রহমানের বাড়ি উপজেলার আন্দিকোট ইউনিয়নের ফুলঘর গ্রামে। অসহায় এ পিতা তার আদরের তিন সন্তানকে বাঁচাতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানান।
জানা যায়, ফুলঘর গ্রামের বাসিন্দা গুলজার রহমান পেশায় মসজিদের ইমাম ছিলেন। বিভিন্ন মসজিদে ইমামতি করে কোন রকম সংসার চালাতেন। কিন্তু তিন সন্তান বিরল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার পর ইমামতির টাকায় সংসার এবং সন্তানদের চিকিৎসা না চালাতে পেরে, ইমামতি ছেড়ে অটোরিকশা চালানো সহ দিনমজুরের কাজ করছেন। কিন্তু তাতেও চলছে না সন্তানদের চিকিৎসা। দিন যত যাচ্ছে ততই বাড়ছে চিকিৎসার ব্যায়। এমতাবস্থায় সন্তানদের চিকিৎসা চালাতে গিয়ে ৫লাখ টাকার ঋনের বোঝা নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।
গোলজারের ৫ সন্তানের মধ্যে বড় মেয়ে এবং সবার ছোট ছেলে সুস্থ্য আছে। তাছাড়া বাকী ১ ছেলে আব্দুর রহমান (১৪), মেয়ে মাহিনুর (৯) ও মাইশা মনি (৭) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। দীর্ঘদিন ধরে তিন সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন জমি এবং ভিটেবাড়ি। প্রতি মাসে তিন সন্তানকে রক্ত দিতে হয়, এতে ক্লিনিক খরচ, নানা টেস্ট ও ঔষধসহ গড়ে মাসিক ১০/১২ হাজার টাকা খরচ হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তিন সন্তানই বছরের বেশিরভাগ সময় নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে থাকে, যে কারণে চিকিৎসা খরচও বেড়ে যায় কয়েক গুণ।
গোলজার রহমান বলেন, সন্তানদের চিকিৎসার জন্য নিজের ভিটেমাটি বিক্রি করে আজ আমার অবশিষ্ট কিছুই নেই। মসজিদে মানুষকে নামাজ পড়িয়েছি, ভাবিনি কখনো দিনমুজুরের কাজ ও অটোরিকশা চালাতে হবে আমাকে। এখন এই স্বল্প আয়ে আমার সংসারের ভরণপোষন ও সন্তানদের চিকিৎসা চলছে না।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাস বলেন, থালাসেমিয়ায় আক্রান্ত গোলজার রহমানের তিন শিশুর বিষয়ে আমি জানতাম না। তবে শিগ্রই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited